Voice of Eastern India

Ritabrata Banerjee: “অ্যাকাউন্টের টাকা যে দুর্নীতির টাকা নয়…”, কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?


Ritabrata Banerjee: তৃণমূলের অ্য়াকাউন্ট বিতর্কে নয়া মোড়। ঋতব্রতপন্থী ১০ জন বিধায়কের তদন্ত দাবি। বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে অভিযোগ চিঠিতে। বেআইনি টাকা ঢুকতে পারে ৩টি অ্যাকাউন্টে, আশঙ্কা প্রকাশ চিঠিতে। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখার আবেদন। ঋতব্রতপন্থী ১০ জন তৃণমূল বিধায়কের পুলিশের কাছে তদন্তের আর্জি। 

এদিকে, বিদ্রোহী শিবিরের প্রশিক্ষকের দায়িত্বে ফিরহাদ হাকিম। কীভাবে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা কাজ করবেন বিধানসভায়, প্রশিক্ষণ দিলেন ফিরহাদ। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন। বিদ্রোহী শিবিরের জন্য প্রতিদিন সময় দিচ্ছেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক, খবর সূত্রের। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফিরহাদ হাকিম ? তুঙ্গে জল্পনা। 

অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেবের পর এবার নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতির পদ ছাড়লেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ১৩ জুন জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। ১ সপ্তাহ পরই জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা। চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠালেন পদত্যাগপত্র। 



Source link

Leave A Reply

Your email address will not be published.