Voice of Eastern India

RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?


কলকাতা: আর জি কর মেডিক্যালে (RG Kar Case) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে। পুলিশ নয়, মামলার তদন্ত করবে সিবিআই, জানাল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের ।

একই ঘটনার প্রেক্ষিতে কেন FIR করল পুলিশ ? প্রশ্ন আদালতের। আপনারা কি জানেন না যে সিবিআই তদন্ত করছে ? তাহলে নতুন FIR এর কী প্রয়োজন ? প্রশ্ন আদালতের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলার নজরদারি করছে কলকাতা হাইকোর্ট, এটা কি পুলিশ জানে না ? প্রশ্ন আদালতের । আরও ৪ জন ব্যক্তি যুক্ত থাকার অভিযোগে FIR দায়ের করা হয়, সিবিআই এই দিকটা তদন্ত করে দেখেনি, সওয়াল পরিবারের আইনজীবীর ।

মেয়ের খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পানিহাটির ‘অভয়া’র মা ও বিজেপি বিধায়ক  রত্না দেবনাথ বলেন, ‘এরা যা অত্যাচার করেছে, আমাদের মেয়েটার ওপর তো করেইছে, তাছাড়া আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ । পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। (সব অভিযুক্তরা) ধরা পড়বে, প্রশাসনের ওপর আমাদের সেই ভরসা আছে ।  এগুলোতে আগেই করতে পারতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁকে তো বারবার আমরা এটা বলেছি ।  কিন্তু তিনি সেটা করেননি ।’

আরও পড়ুন: এশিয়ান গেমসের হকি সেমিফাইনালে নাটক! রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

 
২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এনিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্য়মন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য় নিয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানা। গ্রেফতার হয়েছিলেন নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্য়ায় । 

আরও পড়ুন: মেসি-হীন অধ্যায়ের সূচনা, ৫ তরুণের অভিষেকের রাতে বলিভিয়াকে ৪ গোলে গুঁড়িয়ে জয় আর্জেন্তিনার

 



Source link

Leave A Reply

Your email address will not be published.