Voice of Eastern India

Rebel TMC MPs : ‘রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের’


আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক : ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে লোকসভার ১৯ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সইয়ের তালিকা। রবিবার ফের বৈঠকে বসতে চলেছেন তাঁরা। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তেমনটাই জানালেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। 

লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮। তার মধ্যে আপাতত ১৯ জনই ‘বিদ্রোহী’। বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যখন ‘INDI’ জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই NDA-কে সমর্থন জানাতে আলাদা ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের দাবি, প্রথমে বিদ্রোহীদের চিঠিতে ১৪ জন সই করেন এবং পরবর্তীকালে বিদ্রোহীদের চিঠিতে সই করেন আরও ৫ জন সাংসদ। তাঁরা হলেন- মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “২০ জনের সংখ্যা যদি আরও বাড়ে, যে ১৯-২০টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরও বাড়ে আমি এতটুকু অবাক হব না। রাজ্যসভায় সংখ্যা আরও কমলে আমি এতটুকু অবাক হব না। কারণ, আমি জানি, কী পরিবেশে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন, ‘লিবারেশন ফ্রম স্লেভারি’। ক্রীতদাসত্ব থেকে মুক্তি। কারণ, আমি তাঁর সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না।”

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “উল্টো দিকে কতজন আছে, গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছেন, সেটা গুনুন। কম হবে সংখ্যাটা, বেশি গুনুতে হবে না। কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ১-২জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে।”

কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া বলেন, “সম্ভবত আগামী রবিবার… মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি। হতে পারে। যদি হয়, নিশ্চয়ই আমরা তার আগে জানব। হওয়ার একটা সম্ভাবনা আছে। আগামী রবিবার, তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদকে নিয়ে তিনি বসবেন।”    

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলের। ইতিমধ্যেই সেখানে ৩জন সাংসদ ইস্তফা দিয়েছেন। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার রাজ্য়সভার সাংসদ পদ ছাড়েন, প্রকাশ চিক বরাইক। 



Source link

Leave A Reply

Your email address will not be published.