Voice of Eastern India

সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব, রবিবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ


কলকাতা: সই জালিয়াতির তদন্তে কুণাল ঘোষকে CID তলব। রবিবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভবানী ভবনে হাজিরার নির্দেশ। রবিবার বেলা ১২টায় অভিষেককে ফের CID সমন। রবিবারই ভবানী ভবনে হাজিরার জন্য কুণাল ঘোষকে নোটিস। অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস। 

বৃহস্পতিবার আদালতের নির্দেশ মত সন্ধে ৬টার মধ্য়ে CID দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা CID-র প্রশ্নের সম্মুখিন হতে হয় তাঁকে। কিন্তু সেখানে একাধিক প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি বলে খবর। তার জন্য়ই অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ফের রবিবার দুপুরে ১২টার সময় ফের তলব করা হয় CID দফতরে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এই সই জালিয়াতি মামলায় কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়েছিলেন। আজ মদন মিত্রের বাড়িতেও গিয়েছল CID-র সদস্যরা। রেজলিউশন বুকে সই নিয়েই মূলত প্রশ্ন উঠেছে। 

কিন্তু কেন কুণাল ঘোষকে তলব করা হল? সিআইডি সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যে প্রচুর অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে CID গোয়েন্দারা মনে করছেন যে আরও কিছু তথ্য রয়েছে যা গোপণ করা হচ্ছে। জানা যাচ্ছে যে কুণাল ঘোষকে দুপুর ২টো আড়াইটার দিতে ডাকা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় ও মদন মিত্রের জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা। আগে বিধায়কদের থেকে পাওয়া তথ্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্য মিলছে না, এটাই CID গোয়েন্দা সূত্রে খবর। দু’পক্ষের বয়ান একদম আলাদা রকমের। তাই কুণাল ঘোষকেও ডাকা হয়েছে ভবানী ভবনে। 

জানা যাচ্ছে প্রথমে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে তথ্য নেওয়ার পর তা কুণাল ঘোষকে জিজ্ঞাসা করে তা মেলানোর চেষ্টা করবেন। যদি এতে কোনও অসঙ্গতি দেখা যায়। তাহলে দু’জনকে মুখোমুখি বসানো হতে পারে। যদি বয়ানে অসঙ্গতি না হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চাপ কিছুটা কমবে। কিন্তু যদি বয়ানো মিল না থাকে, তাহলে কিন্তু চাপ আরও বাড়বে অভিষেকের। এরমধ্য়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিয়ে নিয়েছে CID। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। তা নিয়ে গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্য়ক্তি। তিনি অভিযোগ করেন, বিধানসভা ভোটের একাধিক প্রচারসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন। সেই অভিযোগের বিভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানা। থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিয়েছে CID।



Source link

Leave A Reply

Your email address will not be published.