Voice of Eastern India

Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে


কলকাতা: রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদে ছিলেন রাজীব কুমারের স্ত্রী। আর এবার সেই পদ থেকে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা। তিনি জানিয়েছেন, “রাজ্য সরকার আমাকে আর এই পদে রাখতে চায় না। সরকারের এই ইচ্ছার কথা জানিয়েছেন তথ্য কমিশনের সচিব। রাজ্য সরকারের এই ইচ্ছের কথা জানার পরেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি”, বলছেন তিনি।

আরও পড়ুন: ITR দাখিলের সময় প্রায় শেষ, কিন্তু এই ভুলগুলো একদম করবেন না

পদে থেকে আর বিতর্ক তৈরির সুযোগ দিতে চাই না, তথ্য কমিশন থেকে ইস্তফার কারণ হিসাবে এমনই দাবি করেছেন সঞ্চিতা কুমার। রাজ্যপালকে চিঠি দিয়ে এই দাবি করেছেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাস থেকে তথ্য কমিশনে ছিলেন সঞ্চিতা কুমার। প্রসঙ্গত, রাজ্যের সেরা আইপিএস অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিও ছিলেন তিনি। অবসরের পর তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্যও হয়েছেন এই প্রাক্তন পুলিশ আধিকারিক।

 

আরও পড়ুন: E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.