Voice of Eastern India

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?


কলকাতা: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা। স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মাথায় ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি।                                                                                            

নার্সের রহস্যমৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর। ওই সময়ের মধ্যে ফুটেজে কী দেখা গেছে, তা লিখিত আকারে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। মৃত্যুর আগে নার্স রূপালি বর্মন যে শিফটে ছিলেন, সেই শিফটের সমস্ত স্বাস্থ্যকর্মীর বয়ান নেওয়া হবে।                                      

‘কোথা থেকে ইঞ্জেকশনের ভায়াল নিয়েছিলেন মৃত নার্স রূপালি?’ ভায়াল নেওয়ার সময় কোনও রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি? চেয়েছে স্বাস্থ্যভবন। নার্সের রহস্যমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিনেটাল ওয়ার্ডে ২ কনস্টেবল মোতায়েন।                                             

এদিকে, NRS হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্যমৃত্যুর পর প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হয়েছে, ‘অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের। ময়নাতদন্তের সঙ্গে ফরেন্সিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ’, প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।                            

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ‘অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ-জিভের একাংশ নীলচে। অক্সিজেনের অভাবে নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। তবে এখনও ধোঁয়াশা। আত্মহত্যা হলে কীভাবে ২ কনুইয়ে সূচ ফোটার চিহ্ন? বাড়ছে রহস্য। অচৈতন্য করার ফেন্টানিল, মিডাজোলামের ভায়ল মেলায় রহস্য। কীভাবে মৃত্যু, স্পষ্ট করে উল্লেখ নেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ফরেন্সিক-প্যাথলজি রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। 



Source link

Leave A Reply

Your email address will not be published.