Voice of Eastern India

North Bengal Weather: ফুঁসছে নদী, জারি লাল সতর্কতা! পাহাড়ের রাস্তায় রাস্তায় শুধুই ধ্বংসের ছবি, হল শিশুমৃত্যুও!


কলকাতা: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা! 

উত্তরবঙ্গে লাল সতর্কতা, দুর্যোগে শিশুমৃত্যু ও!

পাহাড়ে অতি ভারী বৃষ্টিতে, রাস্তায় রাস্তায় শুধুই ধ্বংসের ছবি! কোথায় ভেঙে পড়েছে সেতু, কোথাও আবার ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ১১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে টয় ট্রেন পরিষেবা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আশঙ্কা করা যাচ্ছে যে, আরও ভয়াবহ হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের নদীগুলি। ইতিমধ্যেই তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে। আর এই দুর্যোগের কারণে, সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হাসিমারায়। দুর্যোগের কারণে হাসিমারার ভোলানালায় চা-বাগানে চার বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ওই তিন জেলার কিছু অংশে অত্যন্ত ভারী (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে শনিবার। জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

সারাদিন বৃষ্টিতে জলমগ্ন কলকাতাও!

অন্যদিকে কলকাতায়, ৭ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য়ে ঢুকেছে। আর শুক্রবার তার বড়সড় প্রভাব দেখা গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন দফায় বৃষ্টি হল কলকাতায়। আর জি কর হাসপাতাল থেকে কাঁকুড়গাছি আন্ডারপাস, সেকটর ফাইভ, সেকটর টু। বেশ কিছুক্ষণের জন্য জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। ৭ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য়ে ঢুকেছে। তার প্রভাবে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন… দফায় দফায় চলল বৃষ্টি। টানা বৃষ্টিতে এদিন আর জি কর হাসপাতাল চত্বরে জল জমে যায়। হাঁটু জল জমে মেডিক্যাল কলেজ ও পিজি হাসপাতালেও।

আরও পড়ুন: Saokat Molla: ‘বাচ্চাকে আটকে রেখে, আমাকে যখন খুশি ডেকে…’, সওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা! বিস্ফোরক অভিযোগকারিণী

 



Source link

Leave A Reply

Your email address will not be published.