ABP Ananda LIVE : বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, কলকাতায় এসে বার্তা নিতিন নবীনের। দলে অন্দরে বেনোজল রুখতে নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির। “দলবিরোধী বা দলের নীতিবিরোধী লোকজন যেন বিজেপিতে ঢুকে না পড়ে”। “বাড়তি সতর্ক থেকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে”। “সংগঠন মজবুত করতে শুধু সরকারের কাজের ওপর নির্ভরশীল থাকলে হবে না” । “নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে”। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা নিতিন নবীনের । ২ দিনের পশ্চিমবঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ।
আরও খবর…
জ্ঞানেশ কুমারের অপসারণ ও তাঁর নেওয়া সব সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক কে সি বেনুগোপালের
অবিলম্বে জ্ঞানেশ কুমারের অপসারণ ও তাঁর তত্ত্বাবধানে নেওয়া সব সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবিতে দেশ জুড়ে জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলনের ডাক দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, ১০০০-এরও বেশি জেলা কংগ্রেস কমিটির সভাপতিদের সাথে ভার্চুয়াল বৈঠক করে সোমবার দেশজুড়ে জেলাভিত্তিক তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, মুখ্য নির্বাচন কমিশনার মোদী-শাহ সরকারের স্বার্থ রক্ষার্থে ভোট চুরির পরিকল্গনায় মদত দেওয়ার মতো অপরাধ করেছেন। বেনুগোপালের দাবি, গণতান্ত্রিক কাঠামো রক্ষার স্বার্থে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে প্রত্যেক ভোটারকে শামিল করে তারা তীব্র চাপ সৃষ্টি করবেন আন্দোলনের মাধ্যমে।
ভিডিও জেলার
বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
আরও দেখুন
