Voice of Eastern India

Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি ‘ঋতব্রত-TMC’তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?


ABP Ananda LIVE: বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছিল। কখনও লটারিকাণ্ড। তো কখনও ভোট পরবর্তী হিংসা,আর আর জি কর কাণ্ডে অভিযোগ তো আগে থেকেই ছিল। নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে আসে নির্মল ঘোষের পরিবারের। এই আবহেই গত ১১ জুলাই আচমকা ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। এর দু’দিনের মধ্য়েই ১৩ জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে, পানিহাটির এবারের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আর এক মাসের মধ্য়েই গ্রেফতার হলেন নির্মল ঘোষ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, গ্রেফতারি এড়াতেই কি তিনি ‘ঋতব্রত-তৃণমূল’-এ নাম লেখাতে চাইছিলেন? 

বিজেপি সরকার নতুন করে আর জি করকাণ্ডের ফাইল খোলার পর প্রথম গ্রেফতারি। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করল খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।



Source link

Leave A Reply

Your email address will not be published.