Voice of Eastern India

News Live Updates: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠকে বসলেন


কালীঘাট তৃণমূলে আরও ভাঙন। এবার রাজ্য় সভানেত্রী পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। দায়িত্ব পাওয়ার মাস খানেকের মধ্যেই ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর। (Mamata Banerjee)

 

দলীয় পদের পাশাপাশি অন্যান্য দায়িত্বও ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছাড়লেন দলের পক্ষে ব্যাঙ্কে দলের হয়ে সইয়ের দায়িত্ব। অব্যাহতি নির্বাচন কমিশনের স্বাক্ষরকারীর দায়িত্ব থেকেও। (Chandrima Bhattacharya)

 

এবার তৃণমূল ভবন নিয়েও সংঘাত সপ্তমে। ঋতব্রত তৃণমূলের তালা। বাইরে কালীঘাট তৃণমূলেরও পোস্টারে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবি। বিক্ষুব্ধদের ব্যানারে চেয়ারম্যান অরূপ রায়। (TMC News)

 

গতকাল তৃণমূল ভবনে তালা ঋতব্রত তৃণমূলের। আজ পুলিশের অনুমতি নিয়ে তালা খুলল মালিক পক্ষ। সংস্কারের জন্য ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে তালা। দাবি মালিক পক্ষের। (Trinamool News)

 

গ্রেফতার দেবরাজ, স্ক্যানারে ঘনিষ্ঠরা। আজই বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন কাউন্সিলরকে তলব পুলিশের। হাজিরার নোটিস দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকেও।

 

ছায়াসঙ্গী রতন মৃধাই পিছন থেকে দেখভাল করত দেবরাজের নেটওয়ার্ক। কাউন্সিলররা ছিল তোলাবাজি নেটওয়ার্কের মধ্যস্থতাকারী, দাবি পুলিশের।

 

তোলাবাজির নিখুঁত প্ল্যানিং। প্রোমোটিং হলেই পৌঁছে যেত মোটা টাকার দাবি। না দিলে খুঁত বের করে ধরানো হত পুরসভার নোটিস, টাকা যেত দেবরাজদের পকেটে, দাবি পুলিশের।

 

দেবরাজ ঘনিষ্ঠদের তলব। নজরে আরও প্রায় ৩০ জন প্রতিনিধি। স্ক্যানারে বিধাননগর, দক্ষিণ দমদমের একাধিক কাউন্সিলর। নাম রাজারহাট-নিউটাউনের বেশ কিছু তৃণমূল নেতারও।

 

কাল প্রতিবাদী বরুণ বিশ্বাসের খুনের ১৪ বছর। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ন্যায়বিচার চাইতে এল পরিবার। 

 

পরীক্ষার দেড় দশক পার, মেলেনি চাকরি। মুখ্যমন্ত্রীর কাছে ২০০৯-এর প্রাথমিকে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। 

 

হাসপাতাল থেকেই ভূরি ভূরি বেআইনি বার্থ সার্টিফিকেট। জন্ম হয়নি খড়গ্রাম ব্লক হাসপাতালে, তাও মিলেছে শংসাপত্র, উঠছে অভিযোগ। কাঠগড়ায় BMOH. তদন্ত চলছে, জানালেন CMOH.

 

SIR চলাকালীন ভিন জেলা থেকে কয়েক দশক আগের জন্ম তারিখের শংসাপত্র। খড়গ্রাম হাসপাতালে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে তুলকালাম। 

 

থামল কেপ ভার্দের স্বপ্নের দৌড়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২-তে ভোজিনহাদের হারিয়ে শেষ ১৬-য় আর্জেন্তিনা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সামনে ইজিপ্ট।

 

আত্মঘাতী গোলে কেপ ভার্দের ছিটকে যাওয়ার দিনে চলতি বিশ্বকাপে ৭ নম্বর গোল মেসির। সোনার বুটের দৌড়ে সবার আগে LM টেন। ঘাড়ে নিঃশ্বাস এমব্যাপে, হালান্ডদের।

 

বিশ্বকাপে ইতিহাস গড়ল মিশর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে পৌঁছল শেষ ষোলয়। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে প্রি কোয়ার্টারে কলম্বিয়া।



Source link

Leave A Reply

Your email address will not be published.