Voice of Eastern India

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ



<p>অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালানো যাবে না বুলডোজার। ভবন ভাঙার আড়ালে আসলে চলছে চুরি, পুলিশ ও বিজেপির একাংশকে নিশানা করে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর তো লোককে চোরই ভাববে বলে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।</p>
<p>অন্যদিকে, অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন করে আরও দুটি অভিযোগ দায়ের হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার।&nbsp; আমফানে ক্ষতিপূরণের টাকা নয়ছয়ের অভিযোগে, নোদাখালি থানায় নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।</p>



Source link

Leave A Reply

Your email address will not be published.