ABP Ananda LIVE : প্রবল চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা। CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ। প্রবল চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রবল চাপের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার। ‘গত ১০দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত’। ‘ভারতীয় যুব শক্তিই দেশের আসল শক্তি’। শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের। প্রবল চাপের মুখে শেষপর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। ‘আমি কখনই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি’। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি: ধর্মেন্দ্র প্রধান। ‘দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে’। দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা: ধর্মেন্দ্র প্রধান ।
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা…
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তাঁরা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও।
হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় ‘কালীঘাট তৃণমূল’-কে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় ‘কালীঘাট তৃণমূল’-এর। এর জেরে পদ্মপুকুরে ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। ‘কালীঘাট তৃণমূল’-এর মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ‘কালীঘাট তৃণমূল’-এর আর্জি খারিজ হয়ে যায়। ‘গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়। আজ এই অনুমতি দিতে পারে না আদালত’, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ ‘না’ বলার পরেও কালীঘাট তৃণমূল-এর জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ-সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
