Voice of Eastern India

Moidul Islam : অভিষেকের সঙ্গে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সেও, গ্রেফতার শিক্ষক নেতা মইদুল ইসলাম, চাঞ্চল্যকর অভিযোগ


কলকাতা : গ্রেফতার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ এলাকা থেকে অভিষেক-ঘনিষ্ঠ এই শিক্ষক নেতাকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ।

মইদুল ইসলামের বিরুদ্ধে ২০২২ সালের একটি আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে, দক্ষিণ ২৪ পরগনার বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য আত্মঘাতী হন। মৃতদেহের পাশে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানেও নাম ছিল মইদুল ইসলামের। 

সোমবার অভিষেক – ঘনিষ্ঠ মইদুল তাঁর সঙ্গেই ছিলেন। এদিন সিজিও কমপ্লেক্স-এ অভিষেক ঢোকার পরও তিনি ছিলেন সেখানে। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে সরে যান। পরে পুলিশ মইদুলকে গ্রেফতার করে। 

জানা গেছে, পুলিশ বেশ কয়েক বছর ধরে এই মামলায় কোনও পদক্ষেপ নেয়নি। তবে, রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর, আইন প্রয়োগকারী সংস্থা তাকে খুঁজে বের করে গ্রেফতার করে। গ্রেফতার এড়াতে ডায়মন্ড হারবার এলাকা ছাড়ারও চেষ্টা করে সে। কিন্তু শেষমেষ পুলিশের জালে তৃণমূল করা এই শিক্ষক-নেতা। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে। তাঁকে হেফাজতে চাইবে পুলিশ। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.