ABP Ananda LIVE : INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলন করার অধিকার সবার আছে” । “প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে যা হয়েছে, সেটা ঠিক হয়নি”
আরও ১৪ দিন সময় চাইল সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়
লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কাকলি ঘোষদস্তিদারদের NCPI. এই প্রসঙ্গে এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘এটা দলীয় সিদ্ধান্ত। দলের তরফে নেওয়া হচ্ছে। যা কিছু করছি দিল্লির সঙ্গে কথা বলেই করছি।’ এদিকে জ্ঞানেশ কুমার ইস্যুতে উত্তাল দেশ। ককরোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলন আগামী ১০ অক্টোবর হতে চলেছে দিল্লির যন্তর মন্তরে। জ্ঞানেশ কুমার ইস্যুতে পথে নেমেছে কংগ্রেস। দিকে দিকে চলছে কংগ্রেসের প্রতিবাদ। রাস্তায় নেমেছেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী। মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের ইস্যুতে একজোট হয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে রচনা বলেছেন, ‘বিরোধীদের কাজ প্রতিবাদ করা। তাদের নিজস্ব আওয়াজ তোলার একটা ব্যাপার থাকতেই পারে।’ রচনা নিজে ভোটে জিতে সাংসদ হয়েছেন আগেই। আর এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে উঠেছে ‘ভোট চুরির’ অভিযোগ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ এবং বিরোধীদের প্রতিবাদ সম্পর্কে রচনা বলেছেন, ‘দেখা যাক না… ওনারা তো সবাই লড়ছেন। বিরোধীরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন। দেখা যাক না কী সত্যি সামনে আসে।’
