Voice of Eastern India

Kunal Ghosh: ‘বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোচ্ছেন, করোনাকালের ছবি নয় তো?’, সায়নীকে কটাক্ষ কুণালের!


কলকাতা: তিনি পরিচিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অন্যতম সৈনিক হিসেবে। তবে এবার কি সেই সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও কি বেসুরো? আজ দিল্লি থেকে ফিরলেন সায়নী ঘোষ, মাস্কে মুখ ঢেকে, টুপি পরে। আর সায়নীর সেই মুখ ঢেকে বিমানবন্দর থেকে বেরনোর ছবি দেখে, ‘করোনাকালের ছবি’ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। কী বললেন তিনি? 

বিমানবন্দরে মুখ ঢেকে সায়নী, কী বললেন কুণাল ঘোষ?

এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, কুণাল ঘোষ বলেন, ‘উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে, উনি মুখ ঢাকতে যাবেন? আপনারা পরীক্ষা করে দেখুন, ওটা আজকের ছবি কি না? এ তো পুরো করোনাকালের ছবি! এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, মুখ ঢাকা, টুপি… কেমন একটা গোপন, গোপন ব্যাপার! হয় তিনি দলে রয়েছেন, নাহলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। এর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার পরীক্ষা করে দেখুন, ওটা সত্যিই সায়নী ঘোষ কি না?’

তৃণমূলে বড় ভাঙন!

দেশের সংসদেও ভেঙে খান খান তৃণমূল। বিদ্রোহ ঘোষণা করলেন ১৯ জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তাঁরা। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তিঠিতে সই রয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহী হয়েছেন ইউসুফ পাঠান, পার্থ ভৌমিক, জুন মালিয়াও। যে ১৯ জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, তাঁরা হলেন- কাকলি ঘোষদস্তিদার, জগদীশচন্দ্র বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, শত্রুঘ্ন সিন্হা, অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। রচনাকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এই ১৯ জন বিদ্রোহী সাংসদদের মধ্যে চার জন বিশেষ করে নজর কাড়ছেন, শত্রঘ্ন সিনহা, মিতালি বাগ, মালা রায় এবং সায়নী ঘোষ। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ। মমতা একদা দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন। সেই দক্ষিণ কলকাতায় মালাকে দাঁড় করানো হয়েছিল। মমতার একসময়ের কেন্দ্র যাদবপুরে প্রার্থী হয়েছিলেন সায়নী। শত্রুঘ্নকে শুধু প্রার্থী করাই নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতার পাশে জায়গা হতো তাঁর। শত্রুঘ্নর মেয়ে সোনাক্ষী সিনহাও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন সেই সময়। তাৎপর্যপূর্ণ ভাবে তালিকায় নাম রয়েছে তারকা সাংসদ দেবেরও। 

আরও পড়ুন: Bollywood News: বাইকে করে মুখ ঢেকে, জিম লক্ষ্য় করে কয়েক রাউন্ড গুলি! সঙ্গীতশিল্পীকে ‘ট্রেলার’ দেখানোই উদ্দেশ্য?

 



Source link

Leave A Reply

Your email address will not be published.