Voice of Eastern India

Kunal Ghosh: তারাতলাকাণ্ডে কুণালের বিস্ফোরক মন্তব্য, কাকে নিশানা করলেন তিনি?


কলকাতা : তারাতলাকাণ্ড নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ‘প্রাক্তন মেয়রের দায় থাকলে তাঁকেও গ্রেফতার করা হোক’, তারাতলায় বিপর্যয় নিয়ে দাবি কুণাল ঘোষের ‘বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতিকে সমর্থন করছি। যাঁদের নাম নিয়েছেন, তাঁরা জড়িত থাকলে গ্রেফতার করা হোক। তাঁদের হেফাজতে নিয়ে তদন্ত হোক’, দাবি কুণাল ঘোষের। ‘মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্ব দিয়ে বলছেন, সেটাকে আমরা মান্যতা দেব। প্রত্যেকের গ্রেফতারির দাবি করছি’, মন্তব্য কুণাল ঘোষের। তারাতলায় ভয়াবহ বিপর্যয় প্রাণ কেড়েছে ১১ জনের। এই ঘটনায়, সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ছাড়া হবে না। যদিও ফিরহাদ হাকিম দাবি করছেন, ভেঙে পড়া গোডাউন বেআইনি নয়। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কুণাল ঘোষ। 

তারাতলায় ভয়াবহ বিপর্যয়। ১১ জনের মৃত্য়ু। এই আবহেই এবার সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রমণ করেছেন পুরনো তৃণমূল সরকারকে। নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। কোনও দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিলেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেনরিচ থেকে শুরু করে, শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেনরিচের ধ্বংসস্তূপে, আপনার জেলা (আখরুজ্জামানকে বলছে) মুর্শিদাবাদের, যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের ১৪জন চাপা পড়ে মারা গেছিল। ১ জনকেও উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনও সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সঙ্গ আছে এতে। কাউকে ছাড়া হবে না।’ 

যদিও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘এটায় বেআইনি হয়নি। এটা প্ল্য়ান, আমি যতদূর জানি, প্ল্য়ানটা বোধহয় স্য়াংশন হয়েছিল। প্ল্য়ানের স্য়াংশন ফিজও বোধহয় জমা হয়েছিল। কিন্তু, এটা যখন হচ্ছিল, তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল।’ ববি হাকিম সদ্য় কালীঘাট-তৃণমূল থেকে ঋতব্রত-তৃণমূলে গেছেন। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কুণাল ঘোষ। তৃনণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে। তাদের নামে FIR হল এবং তাদের গ্রেফতার করে নেওয়া হল আর বড় নাম যদি পিছনে থাকে, তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র, তাঁর কোনও দায় থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক।’ 



Source link

Leave A Reply

Your email address will not be published.