ABP Ananda Live: পূর্ব ভারতের মধ্যে প্রথম গামা নাইফ রেডিওসার্জারি চালু হয়েছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায়। এতে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার ছাড়াই অনেক রোগের চিকিৎসা সম্ভব। অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি।
লটারির কোটি টাকা ‘আত্মসাৎ’ মামলায় Nirmal Ghosh-এর হেফাজত
দিনের পর দিন গা-ঢাকা। অবশেষে ওড়িশা থেকে গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকারের অভিযোগ ওঠে নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে। সোমবার উত্তর ২৪ পরগনার খড়দহ থানায় FIR দায়ের করেন নির্যাতিত চিকিৎসক-ছাত্রীর বাবা। এবার সেই FIR-এর ভিত্তিতে নির্মলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রবিবার আরজি করের ধর্ষিত এবং মৃত চিকিৎসক-ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে আয়োজন হয়েছিল একটি স্মরণসভার। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ওই স্মরণসভা থেকে আরজি করের ঘটনায় পৃথকভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পৃথকভাবে তদন্তের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “CBI মূল মামলা ও হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করেছে। তবে একটি জায়গা আছে, যেখানে তদন্ত করা যেতে পারে। তা হল শ্মশানঘাট।” এরপরেই সোমবার পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল, মৃতার বাড়ির এলাকার কাউন্সিলর সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় FIR।
