Voice of Eastern India

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা


কলকাতা: মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, এদের মধ্যে ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে। জানা গিয়েছে, রাত পৌনে ২টো নাগাদ হোটেলের একটি ফ্লোরে আগুন লাগে। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরেই নাকি একাধিক হোটেল ছিল। এগুলির মধ্যে, হোটেল ‘শিখা ইন’-এ আগুন লাগে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই হোটেলে শট সার্কিট থেকে আগুন লেগে যায়। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন এখনও হাসপাতালে ভর্তি। হাসপাতালের এক্সিট গেট বন্ধ থাকার ফলে, আগুন লাগার খবর পেয়েও বেরতে পারেননি অনেকে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা। 

কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস

গত বছরের ২৯ এপ্রিল, বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে শেষ হয়ে যায় ১৪টা তাজা প্রাণ! প্রাণ বাঁচাতে কেউ নেমে আসেন কার্নিসে। কেউবা আগুন থেকে বাঁচতে আশ্রয় নেন হোটেলের ছাদে। কারও মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে। কারও শৌচাগার থেকে। এক্ষেত্রেও, পিছনের দিকে একটি সিড়ি থাকলেও তা বন্ধ ছিল। তাই অনেকেই নীচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। পরিস্থিতি এমন হয় যে, প্রাণ বাঁচাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কার্নিশ দিয়ে, পাইপ ধরে নীচে নামার চেষ্টা করেন। পাইপ বেয়ে নামার সময়, পড়ে গিয়ে মৃত্যু হয় হোটেলের কর্মী মনোজকুমার পাসওয়ানের। কেউ দমবন্ধ হয়ে, কেউ ঘুমের মধ্য়ে…কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্য়ুর কোলে।

২০১০ সালের ২৩ মার্চ। পার্ক স্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে আগুন লাগে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল। ওই বিল্ডিংয়ে প্রচুর অফিস রয়েছে। অফিস টাইমে আগুন লাগায় অনেকেই প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। ছাদের দরজা বন্ধ থাকায় অনেকেই ঝলসে  মারা যান। ২০১১ সালের ৯ ডিসেম্বর, আগুন লাগে ঢাকুরিয়ার তৎকালীন আমরি হাসপাতালের একটি ব্লকে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কার্যত গ্যাস চেম্বার পরিণত হওয়া হাসপাতালে মৃত্যু হয় ৯২ জন রোগীর। ২৭ ফেব্রুয়ারি, ২০১৩। শিয়ালদার সূর্য সেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়। ২০২১-এর ৮ মার্চ, স্ট্র্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় ৭ জনের। লিফটের মধ্যে শ্বাসরুদ্ধ মৃত্যু হয় আরও ২ জনের।

 

আরও পড়ুন: Weather Update: ইয়েলো অ্যালার্ট জারি, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! সতর্ক করে কী জানাল আবহাওয়া দফতর?



Source link

Leave A Reply

Your email address will not be published.