Voice of Eastern India

Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬


কলকাতা: তারাপীঠের হোটেলের পরে, এবার জতুগৃহ নিউ মার্কেট! নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। ভিতরে আটকে ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও। ধোঁয়া দেখেই প্রথমে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। পুলিশ জানাচ্ছে, প্রাণঘাতী হয়েছে এই ধোঁয়াই। হোটেলে বেরনোর রাস্তায় আগুন লেগে যাওয়ার ফলে এবং সময়টা মধ্যরাত হওয়ার ফলে, আগুন লেগেছে, এই আঁচ পেতেই বড্ড দেরি হয়ে গিয়েছিল অনেক আবাসিকের। আপাতত ঘটনাস্থলে রয়েছে, উপস্থিত নিউ মার্কেট থানার পুলিশ। এবার খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে।

মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেরতেই পারলেন না আবাসিকরা 

দমকল সূত্রে খবর, রাত পৌনে ২টো নাগাদ এই আগুন লাগে। হোটেলের মধ্যে একাধিক গলি রয়েছে, এর ফলে বেরনো সহজ ছিল না আবাসিকদের পক্ষে। যেহেতু সময়টা ছিল মাঝরাত, সেই কারণে হোটেলের অধিকাংশ আবাসিকই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর ফলে আগুন লেগেছে সেটা বুঝে উঠে, সত্বর বেরিয়ে যাওয়া সম্ভব হয়নি অনেকের পক্ষেই। দমকল কর্মীরা আরও জানাচ্ছেন, হোটেলের ভিতরে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্য়বস্থা। গোটা হোটেল জুড়েই ছিল, সরু সরু গলি। এর ফলে, আগুন লাগার পরেই, সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে আসা সম্ভব হয়নি। তালা বন্ধ অবস্থায় ছিল মূল পথ, সেই কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসা সম্ভব হয়নি। 

৯ জনের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৬ আবাসিক

পুলিশ এবং দমকলের তরফ থেকে জানানো হয়েছে, প্রাণঘাতী হয়েছে এই ধোঁয়াই। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মহিলা ও শিশু সহ ৯ আবাসিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক সূত্রে পুলিশ জানাচ্ছে, এই হোটেলে অধিকাংশ আবাসিকরাই চিকিৎসা করাতে এসেছিলেন। মৃত ৯ জন ছাড়াও, আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ৯ জনের মৃতদেহ আপাতত মর্গে রাখা হয়েছে, তাঁদের ময়নাতদন্ত করা হবে। প্রায় মৃতপ্রায় অবস্থাতেই তাঁদের ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল, হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে আরও জানাচ্ছে, ৯জনই বাংলাদেশের বাসিন্দা। ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্র বলছে, বর্তমানে ভিতরে আর কেউ আটকে নেই।

আরও পড়ুন: West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা



Source link

Leave A Reply

Your email address will not be published.