Jalpaiguri News: চেয়ারম্যান গাড়ি নিয়ে ঢুকতেই ‘চোর চোর’ স্লোগান, পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুরসভায় গাড়ি নিয়ে প্রবেশ করতেই চোর চোর স্লোগান দিতে থাকেন পুরসভার সাফাই কর্মীরা।
জানা গিয়েছে, পুরসভার সাফাই কর্মীদের তিন মাসের বেতন এবং পেনশন বকেয়া রয়েছে। চেয়ারম্যান পুরসভায় গাড়ি নিয়ে ঢুকতেই বকেয়া বেতন এবং পেনশনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। নিমেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে একপ্রকার বাধ্য হয়েই ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, পুরসভার কর্মীদের ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এমনকী অভিযোগ, পুরসভার গেট আটকে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারী সাফাই কর্মীরা। এই সময়েই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। মুহূর্তেই পারদ চড়ে যায় এলাকার পরিস্থিতির। সেই সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই খবর সূত্রের।
ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পরিত্যক্ত আবাসনের ঘরে একগাদা বস্তা, পুলিশ এসে খুলতেই মিলল…
সাফাই কর্মীদের অভিযোগ বকেয়া বেতন এবং পেনশন আদায়ের জন্য আন্দোলন করতে এসেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছে। বিক্ষোভরত সাফাইকর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের পায়ে আঘাত লেগেছে। সেই সঙ্গে তাঁরা এও দাবি করেছেন যে বকেয়া না দিলে কাজ বন্ধ রাখা হবে।
রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভায় গণইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, কাউন্সিলর – ইস্তফা দেওয়া থেকে বাদ থাকছেন না কেউই। সেই সঙ্গে পুরসভার সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নামে প্রকাশ্যে আসছে মারাত্মক সব অভিযোগ। এবার পুরসভার চেয়ারম্যান সম্মুখীন হলেন সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে। শুনতে হল ‘চোর চোর’ স্লোগানও।
তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর
কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন এক প্রোমোটার। লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ১২টা ৫ নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
