Indranil Khan: ক্রীড়ায় দুর্নীতি বন্ধে কড়া পদক্ষেপ ইন্দ্রনীল খাঁ-র, আজ লিয়েন্ডারের সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী
কলকাতা: ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি ও থ্রেট কালচার বন্ধে কড়া বার্তা দিলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranilo Khan)। ক্রীড়ামন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথম ময়দান টেন্টে যান। আজ টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
ক্ষমতায় আসার পর, ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী হওয়ার পর প্রথমবার ময়দান টেন্টে গেলেন ইন্দ্রনীল খাঁ। দুর্নীতি বন্ধে দিলেন কড়া বার্তা। খেলার মাঠেও রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল প্রাক্তন DC শান্তনু সিন্হা বিশ্বাসের বিরুদ্ধে। এদিন সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান ক্রীড়ামন্ত্রী।
আগামী দিনে কীভাবে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি করা যায় সেই পরিকল্পনাও জানান ক্রীড়ামন্ত্রী। জেলার দিকেও যে তাঁর সমান নজর, এদিন তাও বুঝিয়ে দেন তিনি। ইন্দ্রনীল খাঁ বলেন, ‘স্পোর্টস কী করে উন্নত হবে, সন্তোষ ট্রফিপ্রাপ্তদের পুলিশের চাকরি দেওয়া হয়, চাকরি করলে খেলার প্রাকট্রিস হবে কি করে? জেলার স্টেডিয়াম দেখতে জেলা সফর। ন্য়াশনাল গেমস অ্যাথলিট শুরু। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে যাদের অবদান, তাদের সম্মান দেওয়া হবে।’ বুধবার টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এদিন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে সম্বর্ধনা জানানো হয়।
বাংলার ক্রিকেট ও এখানে দুর্নীতি নিয়েও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইন্দ্রনীল খাঁ। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী। সেখানেই তাঁকে অভিষেকের চিঠির ব্যাপারে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, অর্থের বিনিময়ে খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার যে অভিযোগ করেছেন অভিষেক, তা নিয়েও। ইন্দ্রনীল খাঁ বলেন, ‘দুটো অভিযোগই বেশ গুরুত্বপূর্ণ। অভিষেক ডালমিয়া যে চিঠি দিয়েছেন, সেটা পেয়েছি, পড়েওছি। আমি আরও সবিস্তারে বিষয়টি ওঁর থেকে জানার জন্য সময়ও চেয়েছি। যাতে আগামীদিনে সেটার ওপর প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারি। আজকেই কথা হয়েছে। আমি ওঁর কাছে সময় চেয়েছি। আগামী দু-একদিনের মধ্যেই ওঁর সঙ্গে বসে বিষয়টি আলোচনা করে কী হল সেটা আপনাদের জানিয়ে দেব।’
গত সিএবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হয় সেটা নিয়েও। জিজ্ঞেস করা হয়, গ্রেফতার হওয়া শান্তনু সিনহা বিশ্বাস কিংবা সুজয় হাজরা সিএবি নির্বাচনে থ্রেট কালচার চালিয়েছিলেন বলে অভিযোগ। এ নিয়ে কি কিছু বলবেন?
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
