Voice of Eastern India

বাংলাদেশে গরু পাচার, সীমান্ত এলাকায় অবৈধভাবে রিসর্ট নির্মাণ… ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : একাধিক অভিযোগে বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, বাংলাদেশে গরু পাচার, জমি দখল, নদী ভরাট, সীমান্ত এলাকায় অবৈধভাবে রিসর্ট, পার্ক, হোটেল তৈরি, এমন একাধিক অভিযোগ রয়েছে। বসিরহাটের সাকচূড়া এলাকা থেকে শাহানুর মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।ধৃত শাহানুর মণ্ডলকে আজ তোলা হবে বসিরহাট আদালতে। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.