Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
রেলপথের বৈদ্যুতিকরণের কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাইড্রোজেন ট্রেনও চালু হয়েছে এদেশে। আমরা ভাবিনি সঙ্কটকাল আসবে। কিন্তু, সঙ্কটকালের কথা ভেবে আমরা যে ব্যবস্থা নিয়েছি, তা এখন কাজে দিয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২০৪৭ পর্যন্ত ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্য নিয়ে চলছি। পরমাণু শক্তি উৎপাদনক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছি। ২০১৪-তে ভারতে মাত্র ৭০ টি শহরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ। এখন ৭০০ শহরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আমাদের আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন। আমাদের আত্মনির্ভর হওয়া দরকার। অন্য কারও উপর আমরা নির্ভর করে থাকব না। মেক ইন ইন্ডিয়া-র মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে দেশ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যখন স্বপ্ন বড় হয়, সংকল্প বড় হয়, আমাদের প্রচেষ্টাও বড় হয়। খাদি ও গ্রামোদ্যোগে উৎপাদন বেড়েছে। মোবাইল, ইন্টারনেট পরিষেবা, ডিজিটাল লেনদেন কয়েকগুণ বেড়েছে। মেট্রো শহরের বিস্তার, গণপরিবহণের সংখ্যা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
“স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম বাজল। কোনও রাষ্ট্র যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তখনই তার স্বপ্নপূরণ হয়”, লালকেল্লার প্রাচীর থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আজ ৮০-তম স্বাধীনতা দিবস। আজ লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে দিনটি। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন নরেন্দ্র মোদি। কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানী। স্বাধীনতার দিবস উপলক্ষ্যে দিল্লি, কলকাতা-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
