Voice of Eastern India

Humayun Kabir: ‘আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না’, হুঁশিয়ারি হুমায়ুন কবীরের


কলকাতা: আবার হুমায়ুন কবীর, এবার বিজেপিকে হুঁশিয়ারি। ‘ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলেছি, ভোটে জিতেছেন, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না। আমাদের বহুবার জেল খাটা আছে’, রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি হুমায়ুন কবীরের।                                                                       

প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন ও বিধায়ক হুমায়ুন কবীর।                                                                                

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি, মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার ২২টি আসনের মধ্যে ৮টিতে জিতেছে বিজেপি আর নতুন দল গড়েই ২টি আসনে জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর।                    

আরও পড়ুন, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি, তারাতলা গুদাম-বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় FIR

যদিও নওদা নিজের হাতে রেখে দিয়ে, রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মিসভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে, বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবীর।

তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবীর। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায়, তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি-হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবীর।                                                                      

‘বিজেপি করা ভুলে যাবে বলে মমতা, ভাইপোও বলেছিলেন। তাদেরই এখন লোক ভুলে গেছে, এটা বেশিদিন চলবে না’, কারণ সরকারটাই পাল্টে গেছে, পাল্টা হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রীর । 



Source link

Leave A Reply

Your email address will not be published.