Voice of Eastern India

Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল


ব্যান্ডেল: হাওড়া ডিভিশনে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। আগামী শনিবার ১১ জুলাই রাত ১১ টা বেজে ৩০ মিনিট থেকে ১২ জুলাই রবিবার ভোর ৫ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। যে কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। হাওড়া – বর্ধমান ফাস্ট মেমু মেন লাইনের বদলে কর্ড লাইনে চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।           

আরও পড়ুন: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ

পূর্ব রেল জানিয়েছে, ডায়মন্ড পয়েন্ট ও ২৬১এ/২৬০বি নম্বর ক্রসিং ও ২৫৭ নম্বর ক্রসিংয়ের থিক ওয়েব স্যুইচ একই সঙ্গে বদল করা হবে। আর সেই কারণেই এই ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক প্রয়োজন বলে জানানো হয়েছে। যে কারণে ১১ জুলাইয়ের হাওড়া থেকে ৩৭২৮৯ হাওড়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে।           

১২ জুলাই ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২২০ ও ৩৭২২২ ব্যান্ডেল – হাওড়া লোকাল ও হাওড়া থেকে ছাড়া ৩৭২১১, ৩৭২১৩ ও ৩৭২১৫ হাওড়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এ ছাড়াও ১২ জুলাই ৬৩৫০১ হাওড়া – বর্ধমান ফাস্ট মেমু পথ পরিবর্তন করে হাওড়া – বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।           

আরও পড়ুন: ‘১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন’, মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এ ছাড়াও পূর্ব রেল জানিয়েছে স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং ব্লক চলাকালীন নতুন চালু হওয়া ট্রেন, পার্সেল ট্রেন বা টিওডি যদি থাকে তবে ব্লক চলাকালীন সময়ের মধ্যে রাস্তাতেই সেই ট্রেনকে নিয়ন্ত্রণ করা হবে বা ওই ট্রেনের পথ বদল করা হবে।           

এ ছাড়াও যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, সেই কারণেই যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কান রাখতে অনুরোধ করেছে পূর্ব রেল। এ ছাড়াও যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছে পূর্ব রেল





Source link

Leave A Reply

Your email address will not be published.