সুনীত হালদার,হাওড়া: চাঞ্চল্য সাঁকরাইলে! শুক্রবার সকালে সাঁকরাইলের বটতলা এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সেই বৃদ্ধার নাম শান্তি মালিক। বয়স ৬৫ বছর। সেই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন প্রথমে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় দেহটির চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মাথার খুলির বড় অংশ উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই বৃদ্ধার আত্মীয়-স্বজন।
স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, বাগানের মধ্যে একটি খাটাল ছিল। খাটালে চারটি গরু ছিল। দীর্ঘদিন ওই বৃদ্ধা একাই গরুগুলির দেখভাল করতেন। খাটাল থেকে ২০০ মিটার দূরে তাঁর মেয়ে জামাইরা থাকেন। প্রতিদিন শান্তি মালিক রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন। এরপর খাওয়া শেষে তিনি খাটালে ফিরে এসে একাই ঘুমোতেন। বৃহস্পতিবার রাতে সেই বৃদ্ধা মেয়ের বাড়িতে খেতে যাননি। এরপরই এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। কিভাবে মাথার খুলি উধাও হয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। তাঁর মেয়েরা জানিয়েছেন দীর্ঘদিন তিনি গরুদের দেখভাল করতেন। রাতে একাই খাটালে খাওয়া-দাওয়ার পর শুতে যেতেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এর পেছনে দুষ্কৃতীদের হাত আছে কিনা তা নিয়ে রহস্য দানা বাঁধছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে সাঁকরাইল থানার পুলিশ।
