ABP Ananda LIVE : বিতর্কের মুখে ‘ঐক্যবদ্ধ’ ছবি দিয়ে বিবৃতি নির্বাচন কমিশনের। CEC-র ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ৩ নির্বাচন কমিশনার । মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের ।
আরও খবর…
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ। রাজ্য কমিটির পর এবার জেলাস্তরে বিজেপির সাংগঠনিক রদবদল। ঢালাও বদল করা হল বিজেপির জেলা ইনচার্জদের। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জের তালিকা প্রকাশ বিজেপির। সজল ঘোষকে আনা হল রাজ্য মুখপাত্রের তালিকায়। সদ্য প্রাক্তন OBC মোর্চা সভাপতি শুভেন্দু সরকারকে করা হল মালদা বিভাগের কো-কনভেনার। গতকালই রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল করে বিজেপি। ‘এক ব্যক্তি-এক পদ’ নীতিতে জোর দিয়ে সংগঠনে ব্যাপক রদবদল হয়।
