Voice of Eastern India

Mamata Banerjee | "জোর করে হারানো হয়েছে, প্রতারণা হয়েছে", জনসভা থেকে বিস্ফোরক মমতা |

ABP Ananda LIVE : পুলিশের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুললেন, থ্রেট কালচার চালানোর। তাঁর কথায়, "আপনারা রক্ষকের ভূমিকা নিন, মানুষের পাহারাদার হোন। আপনারা তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছেন। আপনারা কেন আইনের রক্ষক হয়ে ভক্ষকে হচ্ছেন?" পাশাপাশি, নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুললেন তিনি। SIR-কে আধার করে ‘জোর করে হারানো’ হয়েছে বলে অভিযোগ তুললেন মমতা।

আরও খবর…

বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ

বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ। রাজ্য কমিটির পর এবার জেলাস্তরে বিজেপির সাংগঠনিক রদবদল। ঢালাও বদল করা হল বিজেপির জেলা ইনচার্জদের। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জের তালিকা প্রকাশ বিজেপির। সজল ঘোষকে আনা হল রাজ্য মুখপাত্রের তালিকায়। সদ্য প্রাক্তন OBC মোর্চা সভাপতি শুভেন্দু সরকারকে করা হল মালদা বিভাগের কো-কনভেনার। গতকালই রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল করে বিজেপি। ‘এক ব্যক্তি-এক পদ’ নীতিতে জোর দিয়ে সংগঠনে ব্যাপক রদবদল হয়।

Source link

Leave A Reply

Your email address will not be published.