Voice of Eastern India

Firhad Hakim: ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি, তারাতলা গুদাম-বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় FIR


কলকাতা: জালে কালীচরণ, এবার ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের। তারাতলা গুদাম-বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় নালিশ। FIR করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। প্রাক্তন মেয়র ছাড়াও ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে বিরুদ্ধেও নালিশ। ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবাল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।                               

তারাতলাকাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা। ফিরহাদ সহ আরও ২ প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ জমা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ জমা। ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। অভিযোগ জমা ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। অবিলম্বে ঘটনায় সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কড়া শাস্তির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।                                             

এদিকে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘যদি আজ পাঁচটার আগে ফিরহাদ হাকিম গ্রেফতার হন, তাহলে বুঝব, মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন, ঠিক দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেফতার হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন।’ 

আরও পড়ুন, একটু বাড়তি আয়ের আশা, তারাতলায় কাজে এসে মর্মান্তিক মৃত্যু তিন ভাইয়ের

প্রসঙ্গত, তারাতলার ঘটনায় আগেই প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। একটাকেও ছাড়া হবে না, আপনাদের প্রাক্তন মেয়রের সই আছে’। ২৫ তারিখ বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর। যদিও সেই অভিযোগ মানতে নারাজ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।             

‘কালীচরণের মাথায় কার হাত? সেখানও পৌঁছতে হবে’, কালীচরণের রক্ষাকর্তা কে? হেফাজতে রেখে জানতে চায় SIT। ‘প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাস করিয়ে দিয়েছিল কালীচরণ’, গতকাল আদালতে অভিযোগ সরকারি আইনজীবী সৌরীন ঘোষালের। ‘কালীচরণ বন্দ্যোপাধ্যায় যা করতেন, তা পুরো টিম ওয়ার্ক। অনুমোদনের উপযুক্ত না হলেও করিয়ে দিতেন কালীচরণ। কালীচরণের মাথায় কার হাত? সেখানও পৌঁছতে হবে’, আদালতে গতকাল অভিযোগ করেন সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল।                   



Source link

Leave A Reply

Your email address will not be published.