Voice of Eastern India

Abhishek Banerjee: “অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?” দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা


সোনারপুর: মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেখানে যাওয়ার পথেই জনরোষের শিকার হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। ছোড়া হয় ডিম থেকে জুতো। রাস্তায় তাঁকে ঘিরে ধরেন স্থানীয় মানুষ। ছিঁড়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামা। এই সবের মধ্যেও, উত্তেজিত জনতার মধ্যে দিয়ে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে যান অভিষেক। সেখানে তিনি দেখা করেন ওই তৃণমূল কর্মীর পরিবারের মানুষের সঙ্গে।

আরও পড়ুন: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেই তৃণমূল কর্মীর বাড়ির ভিতরে ছিলেন। সেই কর্মীর বাড়ি ঘিরে বসেছিলেন স্থানীয় মহিলারা। বাইরে বসে তাঁরা ‘চোর চোর’ স্লোগান দেন। এক মহিলা তো বলেই বসলেন, ‘যাঁর বাড়িতে এসেছে সে একজন দুশ্চরিত্র, অসভ্য, লম্পট। আর তার বাড়িতে এসেছে বিচার চাইতে। আর আজ যেখানে একটা অভয়া কাণ্ড হয়েছে, সেখানে কতবার গিয়েছেন? উত্তর দিতে হবে। ওকে আজকে ছাড়ব না আমরা।”

আর একজন মহিলা মৃত তৃণমূল কর্মীর বাড়ির দিকে দেখিয়ে হাতে ঝাঁটা নিয়ে উত্তেজিত ভাবে বললেন, “অভয়ার ঘটনা যখন ঘটেছিল, তখন এরা সমর্থন করেছিল। যারা খুন করেছিল, তাদের এরা বাঁচিয়েছে। আজ নাটক করতে এসেছে? ঝাঁটা দিয়ে ওর নাটক ছাড়িয়ে দেব।”               

আরও পড়ুন: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা

আর একজন প্রশ্ন তুললেন রাস্তা নিয়ে। বললেন অভয়ার ঘটনা নিয়েও। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এত সুন্দর কাদা মাড়িয়ে রাস্তা দিয়ে এল, আমাদের এই রাস্তা পর্যন্ত ঠিক করে দেয়নি। সেই টাকা পর্যন্ত খেয়ে নিয়েছে। তৃণমূলের একজন মারা গিয়েছে, তার বাড়ি এসেছে। অভয়ার বাড়িতে কতবার গিয়েছে, আমরা আজ জিজ্ঞাস করব।”               

এক মহিলা আবার চেঁচিয়ে বললেন, “নিশ্চয় এখান থেকে কিছু টাকা পয়সা বেরোবে। টাকা নিতে এসেছে। নাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গ্রামের ভিতর আসার কথা নয়। নাহলে তো অভয়ার মায়ের বাড়িতেও যেত। একবারও যায়নি। আজ এখানে কেন এসেছে। অভয়ার মায়ের বাড়িতে কেন যায়নি? উত্তর দিতে হবে।”               



Source link

Leave A Reply

Your email address will not be published.