Voice of Eastern India

Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA


ABP Ananda LIVE : আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA। দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় একটি বাড়িতে তল্লাশি। গোলাম রাজা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি, দাবি NIA-র। ওই ব্যক্তি বছর তিনেক আগে বিহারের মজফফরপুর থেকে দুর্গাপুরে এসে বসবাস করছেন, দাবি NIA-র

আরও খবর…

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা! কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা দেন তিনি। এদিন সিকিমে ধসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির জেলা শাসকের অফিসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। দুপুরে উত্তরকন্যায় অর্থমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি করা হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডের আওতায় আসছেন না, যেমন ৭০ ঊর্ধ্বও সকলে পাবেন। ৪০ লক্ষ সিনিয়র সিটিজেন সুযোগ পাবেন। যারা আয়ুষ্মানের আওতায় আসছে না তারা রাজ্যের সরকারের নিজস্ব স্কিমের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ পাবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এই সুবিধা পাওয়া যাবে, সরকারি, বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায় সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা পাওয়া যাবে। আয়ুষ্মান যোজনার পোর্টালে নাম তোলার কাজ চলছে। স্বাস্থ্য সাথীর ডেটাকেই একত্র করার কাজ চলছে। যতক্ষণ কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। আয়ুষ্মান কার্ড হয়ে গেলে তখন স্বাস্থ্যসাথী বন্ধ হবে। কারও অসুবিধা হবে না।’     



Source link

Leave A Reply

Your email address will not be published.