কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দিকে দিকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। নিশানায় তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন মন্ত্রীরা। রোজই দুর্নীতি, তোলাবাজির দায়ে গ্রেফতার হচ্ছেন কোনও না কোনও তৃণমূলের নেতা। আর আছড়ে পড়ছে জনরোষ। গ্রেফতার হওয়ার পর সেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে পচা ডিম, টমেটো।
যা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, ‘হরিণঘাটার ডিমের দাম বাড়ছে, ডিমান্ড বাড়ছে। এখন বলছে ভাল ডিমের চেয়ে পচা ডিমের দাম নাকি বেশি। বলছে পাওয়া যাচ্ছে না। এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে। কিন্তু টিএমসি নেতৃত্বকে কাঁচা ডিম খেতে হবে সেটা কে জানত। ডিমভাত বিখ্যাত ছিল। ২১ জুলাই এলেই ডিমভাত হতো। এখন ভাত নেই, ডিম রান্না করার সুযোগ নেই। কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন ধরে, প্রত্যেকটা মানুষ ক্ষেপে ছিল। মানুশ যে যেমনভাবে করছে, যাই হোক, ইট তো মারছে না। এটা মন্দের ভাল, ডিম মারছে। ঘায়েল হবে না।’
দক্ষিণ কলকাতার আনন্দপুরে তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা। ধৃত ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুজিত কুমার ওরফে বচ্চন। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আনন্দপুর থানা থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় ছোড়া হয় ডিম। বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আরও পড়ুন: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই… বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
আদালত থেকে বের করার সময় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে দেখে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁকে গ্রেফতার করে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়েও প্রবল জনরোষের মুখে পড়েন এককালের এই দাপুটে তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময়, সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয়েছে পচা ডিম, টমেটো। গায়ে লেপে দেওয়া হয় গোবর। তোলাবাজির একের পর এক অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা।
সব্যসাচী দত্তর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। এদিন আদালতে শুনানির পর যখন সব্যসাচী দত্তকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফের একবার তাঁকে সামনে দেখতে পেয়েই ডিম ছুড়তে শুরু করেন স্থানীয় বিক্ষোভকারীরা।
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
