Voice of Eastern India

Dilip Ghosh: “ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল…”, ছাত্র আন্দোলন প্রসঙ্গে ‘বিদেশি গডফাদারদের’ কথা বললেন দিলীপ


রঞ্জিত সাউ, কলকাতা: দিল্লি থেকে ঝাড়খণ্ড, এবার ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি নিশানা করলেন দিল্লিতে আন্দোলনকারীদের। যদিও ঝাড়খণ্ড নিয়ে বললেন ‘ছাত্রদের আন্দোলন’ -এর অধিকার আছে। এ ছাড়াও নিশানা করলেন কংগ্রেসকেও।

আরও পড়ুন: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

প্রথমে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বললেন, “ওখানে প্রশ্ন লিক নিয়ে ছাত্ররা আন্দোলন করছে। তাদের সেই অধিকার আছে। কিন্তু দিল্লিতে যারা নাটক করল, রাজনৈতিক ড্রামা হলো মন্ত্রীত্বের পদত্যাগ করানোর। তাদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না! আমার মনে হয় ছাত্ররা আন্দোলন করে তাদের অধিকার আছে করতেই পারে। কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে যে দালাল তারা এক্সপোজ হয়ে গেল।”

তারপরই দিলীপ ঘোষের নিশানায় কংগ্রেস ও রাহুল গান্ধী। অভিযোগ করলেন বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে সব হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বললেন, “রাহুল গান্ধী ঝাড়খণ্ডের আন্দোলনে আসবেন হয়তো। জবাব তো দিতেই হবে। দিল্লি হোক বা ঝাড়খন্ড হোক। ছাত্রদের রাজনীতি করে যারা রুটি সেঁকেছে তাদের তো জবাব দিতেই হবে। আসলে এখানে তাদের সরকার। কোনও না কোনও ভাবে নরেন্দ্র মোদিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে এবং অর্থে সবকিছু হচ্ছে। নরেন্দ্র মোদিকে টার্গেট কারো না কারো মাধ্যমে করা হচ্ছে। এখানকার মানুষ অনেক সজাগ। গণতন্ত্র আজকে নয় এখানে যুগ যুগ ধরে আছে। সেই গণতন্ত্রকে কেউ যদি ক্ষতবিক্ষত করতে চায় সাধারণ মানুষ ঢাল হয়ে দাঁড়াবে।”

অন্যদিকে দিল্লির ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নেহা বোরার অজয় কলকাতায় আসার কথা। কিন্তু অভিযোগ, তিনি নাকি কলকাতায় কোনও মঞ্চ পাননি। সেই প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বললেন, “যে নেতা-নেত্রী হয়, যার পেছনে লোক থাকে, তার মঞ্চ লাগে না। রাস্তাই তার মঞ্চ। এরা তৈরি করা নেতা তৈরি করা মঞ্চ তৈরি করা মিডিয়া দিয়ে নেতা হয়। আমরা দেখেছি কমিউনিস্টদের। জেএন ইউ তে আন্দোলন হতো, আর ওখান থেকে নিয়ে এসে এখানে প্রার্থী করা হতো। তারা কোথায় গেল আজকে। এই যে হঠাৎ ক্রিয়েটেড নেতা রাতারাতি হয়ে যায় না মানুষ তাদের স্বীকার করে না।”



Source link

Leave A Reply

Your email address will not be published.