Voice of Eastern India

ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট


কলকাতা : সারা দেশে বর্ষার দাপট কি চলবে ? নাকি এল-নিনোর প্রভাবে কমতে শুরু করবে বৃষ্টি ? এই নিয়ে আবহবিদরা প্রতিদিনই নতুন নতুন পর্যবক্ষণ সামনে রাখছেন। তবে ভারতের আবহাওয়া দফতর বলছে, দেশের একাধিক রাজ্য ভাসবে আগামী কয়েকদিন। ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে কয়েকটি রাজ্যে। 

 ভারতের আবহাওয়া দফতর (IMD) মঙ্গলবার রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা (Red Alert) জারি করেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে । আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জারি করেছে সতর্কতা।  উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্যে নতুন করে বৃষ্টির দাপট বাড়তে পারে। তার সঙ্গে  বেশ কয়েকটি রাজ্যে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

 IMD-এর পূর্বাভাস বলছে, মঙ্গলবার রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ক্রমেই বাড়বে দুর্যোগ।দুই অঞ্চলে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। সড়কপথে যোগাযোগও ব্যাহত হতে পারে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।  বিশেষ  করে পাহাড়ি অঞ্চলগুলিতে অতিবৃষ্টির কারণে ভূমিধস বা রাস্তা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে দুর্যোগের জেরে ভেসে গিয়েছে আস্ত একটা ব্রিজ। 
 
IMD-এর পূর্বাভাস বলছে, মঙ্গলবার আরও বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে, দিল্লি, হরিয়ানা, 
চণ্ডীগড়, পঞ্জাব, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিম রাজস্থান, 
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়। IMD -র পূর্বাভাস , অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং বিহারে ১৬ আগস্ট পর্যন্ত বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় হতে পারে। আগামী ২ থেকে ৩ দিন লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় এবং উত্তরাখণ্ডে বৃষ্টি বাড়তে পারে। পশ্চিমবঙ্গেও দফায় দফায় এলাকাভিত্তিক ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।                   

 



Source link

Leave A Reply

Your email address will not be published.