Voice of Eastern India

Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা


কলকাতা : আগামী কয়েকদিন মূলত ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে আঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – এই ৫ জেলাতেই মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের সতর্কতা নেই। ৪ নভেম্বরের পর শুকনো আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। ঝড়বৃষ্টি হবে না। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমবে ঝড়বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া – এই জেলাগুলিতে ৩ ও ৪ নভেম্বর হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝড়ের সতর্কতা নেই। ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর 

অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর 

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’- তে পরিণত হয়েছে।বর্তমানে এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সমগ্র পরিস্থিতির উপর চলছে নজরদারি। ২ নভেম্বর সোমবার এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী বলে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৩ নভেম্বর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। অন্ধ্র উপকূলে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ল্যান্ডফলের সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে যথেষ্ট বেশি। আপাতত আবহাওয়া দফতর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভালরকম প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।                                                          



Source link

Leave A Reply

Your email address will not be published.