দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং : ক্যানিংয়ে কালীপুজোর চাঁদা নিয়ে বচসা। এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। জল বিক্রেতাকে মারধরের অভিযোগ আক্রান্তের প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত জল বিক্রেতা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে জল বিক্রেতার পরিবার। রাজ্যে নতুন সরকার আসার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি আরও অনেক নেতা-মন্ত্রীরাই চাঁদা নিয়ে জুলুমবাজির বিরুদ্ধে বার্তা দিয়েছেন। এসব কাজ যে বরদাস্ত করা হবে না, সেকথাও বলা হয়েছে। কিন্তু তারপরেও পুজোর চাঁদা নিয়ে বচসা থেকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে ক্যানিংয়ে।
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুম করা হয়েছে
১৫ হাজার টাকা চাঁদা চেয়ে ‘চাপ’ দেওয়া হয়। এমনকী মারধর করার অভিযোগও ওঠে বারুইপুর খাসমল্লিক এলাকায়। একটি গ্যারেজের মালিকের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দেওয়ায় পুজো উদ্যোক্তারা দলবল নিয়ে এসে গ্যারেজে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। গ্যারেজে চড়াও হওয়ার ছবি ধরা পড়েছে CCTV – তে। গ্যারেজের ২ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত ২ কর্মী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে ‘মুরাসু’ এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার বারবার বার্তা দিয়েছে তোলাবাজি এবং চাঁদা নিয়ে জুলুম করার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীও সরব হয়েছেন, কড়া বার্তা দিয়েছেন। তারপরেও বারুইপুরে দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুম এবং মারধরের অভিযোগ উঠেছে। আর এবার কালীপুজোর চাঁদা দেওয়া নিয়ে এক জল বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
Suvendu Adhikari | “মহম্মদ সেলিম.. এত বড় সাহস”, নিশানা করে কী বললেন মুখ্যমন্ত্রী?
