পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ২৪ ঘণ্টার মধ্যে জোড়া খুন ! নৃশংস কায়দায় মারা হল ২ অ্যাপ ক্যাব চালককে। চালকের পা বেঁধে শ্বাসরোধ করে খুন গাড়ির ড্রাইভার। ক্যাব ভাড়া করে হত্যা চালককে। পরপর কেন টার্গেট দুই অ্যাপ ক্যাব চালক? পুলিশের হাতে হাড় হিম করা তথ্য।
প্রথম খুনের অভিযুক্তদের জেরায় মেলা সূত্র ধরে দ্বিতীয় খুনেরও কিনারা করল পুলিশ। আততায়ীদের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, সোমবার থেকে মঙ্গলবার মাঝরাত, একই কায়দায় দুই জায়গায় দুই অ্যাপ ক্যাব চালককে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ৩ জনকে।
কীভাবে ঘটেছিল পুরো ঘটনা? পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে অ্যাপ ক্যাব ভাড়া করার অছিলায় ৩ আততায়ী চালকের পা বেঁধে শ্বাসরোধ করে খুনের পর সেই গাড়ি নিয়ে পালায়। মৃতদেহ ফেলে দেওয়া হয় ডানকুনি এলাকায় দিল্লি রোড হাইওয়েতে। ঘটনার তদন্তে নেমে বেনিয়াপুকুর থেকে ওই অ্যাপ ক্যাবটিকে উদ্ধার করে ডানকুনি থানা। বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। তাঁদের জেরা করে শিউরে ওঠার মতো তথ্য় উঠে আসে পুলিশের হাতে । জানা গেছে, ওই ক্যাব হাইজ্যাক করে সেটা বিক্রির উদ্দেশে বেনিয়াপুকুরে আসে আততায়ীরা। কিন্তু গাড়ির কাগজপত্র নথি না থাকায় কেউ কিনতে চায়নি। এদিকে গাড়ির তেল ফুরিয়ে যায় সেটাকে বেনিয়াপুকুরে ফেলে চলে যায় তাঁরা। এরপর একই কায়দায় মঙ্গলবার মাঝরাতে এন্টালিতে আরেক অ্যাপ ক্যাব চালককে খুন করে গাড়ি হাইজ্যাকের চেষ্টা করে ওই ৩ জন। এর মধ্যে ডানকুনিতে অ্যাপ ক্যাব চালকের দেহ উদ্ধারের কিনারা করে ফেলে পুলিশ। ধৃতদের ৫ দিনের হেফাজতে নেওয়ার পর দ্বিতীয় খুনের পর্দা ফাঁস হয়। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে আততায়ীরা জানায় একই কায়দায় এন্টালিতেও আরেকজন অ্যাপ ক্যাব চালককে খুন করেছে তাঁরা। গোটা ঘটনা জানানো হয়েছে কলকাতা পুলিশকেও।
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
