Voice of Eastern India

Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?


সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক। করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি । জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ১০ বছরের বালক । 

হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে ওই বালককে ভর্তি করানো হয়। গড়িয়া এলাকায় বাড়ি। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁকে পিয়ারলেস হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর সোয়াব টেস্ট করানো হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় এই বালক করোনায় আক্রান্ত। এরপরই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও আইসিউ-তে আছেন। শারীরিকভাবে স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর। 

কী জানাচ্ছেন চিকিৎসক? 

শিশুরোগ বিশেষজ্ঞ সহেলি দাশগুপ্ত বলেন, ‘তিন চার দিন ধরেই অনেকেরই জ্বর হচ্ছিল, সঙ্গে সর্দি কাশি। এই সমস্যাগুলি কিছুতেই কমছিল না। এরপর বাচ্চটিকে ভর্তি করে এক্স রে এবং ভাইরাল লোডের পরীক্ষা করাই। সেখানে এক্স রে -তে ধরা পড়ে যে ডানদিকে একটু নিউমোনিয়া আছে। ভাইরাল লোডে দেখা যায় সারস কোভিড পজিটিভ হয়েছে। যেহেতু ভাইরাস ইনফেকশন, অ্যান্টিবায়োটিক হয় না। তাই সাপোর্টিভ মেডিসিন, নেবুলাইজার করানো হচ্ছে আইসোলেশন এ রেখে। ওই বাচ্চাটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরও কোভিড টেস্ট করানোর পরিকল্পনা আছে। 

শিশুরোগ বিশেষজ্ঞর মতে, এখন বাচ্চাদের সর্দি-কাশি-জ্বর হচ্ছেই। কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই।    

দেশে বেশ কিছু রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণের খবর এসেছে। যদিও বিশেষজ্ঞরা এখনই বড়সড় ঢেউয়ের আশঙ্কা করছেন না। অধিকাংশ আক্রান্তের উপসর্গ মৃদু এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার কম।

মহারাষ্ট্র: প্রায় তিন বছর পর পুনেতে আবার কোভিড সংক্রমণ বাড়ছে। গত ১০ দিনের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকদের মতে, অধিকাংশ রোগীর উপসর্গ হালকা হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

অন্ধ্রপ্রদেশ: ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২টি নতুন কোভিড সংক্রমণ এবং ৪টি মৃত্যু নথিভুক্ত হয়েছে। আক্রান্তরা চারটি জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকায় স্বাস্থ্য দফতর নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-এ পাঠিয়েছে, কোন ভ্যারিয়েন্ট দায়ী তা জানার জন্য। নতুন ভ্যারিয়েন্টের নজরদারি: বিশেষজ্ঞদের সন্দেহ, ওমিক্রনের একটি নতুন উপ-ভ্যারিয়েন্ট “Cicada” (সিকাডা) অন্ধ্রপ্রদেশে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। 

চিকিৎসকদের মতে, বর্ষায় শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জা A এবং H1N1-এর সংক্রমণও বাড়ছে। তাই জ্বর, গলা ব্যথা, কাশি বা শ্বাসকষ্ট হলে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 



Source link

Leave A Reply

Your email address will not be published.