Voice of Eastern India

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা


ABP Ananda LIVE :  অভিনব কৌশলে কয়লা পাচার। উপরে টমেটোর ক্রেট, আর তার নীচে কয়লা। এই ভাবেই পুলিশ (West Bengal Police) -কে বোকা বানানোর পরিকল্পনা করেছিল পাচারকারীরা। কিন্তু বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেই পিক আপ ভ্যান। আর তারপরই প্রকাশ্যে এসেছে কয়লা পাচারের এই অভিনব কৌশল। দুর্ঘটনার পর ওই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ (West Bengal Police)।           

স্থানীয় ও পুলিশ (West Bengal Police) সূত্রে জানা গিয়েছে, ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় গোবিন্দপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালককে উদ্ধার করা হয়।                     



Source link

Leave A Reply

Your email address will not be published.