Voice of Eastern India

CM Suvendu Adhikari News: ‘লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন’, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


CM Suvendu Adhikari News: সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম-এর উদ্যোগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী ও রাষ্ট্রগীত “বন্দে মাতরম্” এর ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবীন্দ্র সদনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

এদিকে, তারাতলা বিপর্যয়ের পর কড়া অবস্থান রাজ্য সরকারের। ‘৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণকাজ পুরোপুরি বন্ধ’। ‘অডিট-রিপোর্টের পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত’। ‘অডিটে বেনিয়ম ধরা পড়লে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা’। ‘কলকাতা-বিধাননগর-রাজারহাট-NKD-পুজালি-মহেশতলা পুরসভায় নির্মাণকাজ বন্ধ’। ‘দক্ষিণ দমদম-বরানগর-কামারহাটিতেও বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ’। ‘G+5-এর নীচের উচ্চতাযুক্ত ব্যক্তিগত বাড়ির সংস্কার করা যাবে’। বাণিজ্যিক বহুতলে জলাশয়, দমকল বিধি, বজ্রপাত রোধে কী বিধি পালন? দেখা হবে খতিয়ে। কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 



Source link

Leave A Reply

Your email address will not be published.