Voice of Eastern India

CJP Protest: “কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা”, পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’


নয়াদিল্লি: যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন RAF-এর ব্যবহৃত Ammunition log সংরক্ষণ করে রাখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিট আন্দোলনে ‘ছররা গুলি’ ছোড়া নিয়ে বিতর্কের পর,  এদিন সুপ্রিম নির্দেশ আসতেই, সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, এটা খুবই স্পষ্ট, অমিত শাহর নির্দেশেই গুলি চলেছে। ..আর যদি অমিত শাহজি যদি এই বিষয়ে কিছুই না জানেন, তবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।’

আরও পড়ুন, মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

প্রশ্ন: বিজেপির থেকে বয়ান এসেছে যে, কোনও ধরণের গুলিই নিট কাণ্ডের প্রতিবাদ চলাকালীন চালানো হয়নি..

অভিজিৎ দীপকে: পেলেট গানস (ছররা গুলি) চালানো হয়েছে…পেলেট গানস চালাতে আমি নিজে দেখেছি। হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় ছিল আহতরা। আর গুলি চলেনি মানে ?! তাহলে বিহারে কী হয়েছে ? একে ৪৭ কে চালিয়েছে ?  কার সরকার আছে ওখানে ? অর্থাৎ দেশের শিক্ষার্থীদের উপর একে ৪৭ চালানো হচ্ছে। একটা সময় ছিল যখন আতঙ্কবাদীদের উপর একে ৪৭ চালানো হত, আজমল কাসভের উপর। যখন পার্লামেন্টর উপর আক্রমণ হত তখন একে ৪৭ চালানো হত। আর আজকে একে ৪৭ চালানো হচ্ছে দেশের পড়ুয়াদের উপর ?!

এদিন পেলেট গান ব্যবহার নিয়ে শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি V মোহনার বেঞ্চের।একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের, জানাল সুপ্রিম কোর্ট। মূলত, গতকাল দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগকে সামনে এনে, অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। 

গত ২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেখুন আপনি বলছে ছররা গুলি লেগেছে। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, ছররা গুলি কখন লেগেছে, ছররা গুলি তখন লেগেছে, যখন আমার ভাই ভারতের পতাকা নিয়ে এইভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। সরকার বলেছে, কোনও ছররা গুলি ব্যবহার করা হয়নি। বলেছে না? এই দেখুন, ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। আর এর চোখ ড্য়ামেজ হয়েছে। এ দেখতে পাচ্ছে না। 



Source link

Leave A Reply

Your email address will not be published.