Voice of Eastern India

BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির


সুনীত হালদার, হাওড়া: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের গ্রাম প্রধান অথবা উপপ্রধান পঞ্চায়েতে আসা বন্ধ করে দিয়েছে। এর ফলে ব্যাহত পঞ্চায়েতের কাজকর্ম। আজ এই সমস্যা সমাধানে তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির। বিজেপি নেতৃত্বের আশা এবার ট্রিপল ইঞ্জিন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এলাকায় উন্নতি হবে। 

উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল পরিচালিত জোয়ারগোড়ি পঞ্চায়েতের প্রধান শম্পা দাস দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে আসছিলেন না। গত ২৯ শে জুলাই তিনি উলুবেড়িয়া  ২ নম্বর বিডিও র কাছে প্রধান হিসাবে পদত্যাগ পত্র জমা দেন। এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রধান নির্বাচনে আজ আস্থা ভোটের ব্যবস্থা করা হয়। মোট ২০টি আসনে  ভোটাভুটির ব্যবস্থা করে ব্লক প্রশাসন। ১৩ টি আসনে ভোটাভুটিতে জয়ী হয়ে বিজেপির প্রধান নির্বাচিত হলেন মহুয়া মন্ডল। তৃণমূলের পক্ষ থেকে কেউ প্রধান পদে দাঁড়ায়নি। ফলে কার্যত ভোটাভুটি ছাড়াই প্রধান নির্বাচিত হলো। 

ওই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২০। ২০টির মধ্যে ১১ টি তৃণমূলের,  ১ টি সিপিএম এর এবং ৮ টি বিজেপির আসন ছিল। আজ তৃণমূলের ৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপিকে সমর্থন করলে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল ১৩। বিজেপির পক্ষ থেকেই বোর্ড গঠন করা হয়। আজকের এই রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নতুন পঞ্চায়েত প্রধান মহুয়া মণ্ডল বলেন উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন। রাস্তাঘাট এবং পানীয় জল যাতে গ্রামবাসীরা পান তার ব্যবস্থা করা হবে। উলুবেড়িয়া উত্তরের বিজেপি বিধায়ক চিরন বেরা বলেন উলুবেড়িয়া উত্তরের এই অঞ্চলে এখন ট্রিপল ইঞ্জিন সরকার চলছে। আজ বিজেপির বোর্ড গঠনের পর আরো ভালোভাবে কাজ করা হবে।

এদিকে, রাজারহাটে বিজেপি দখলে নিল পঞ্চায়েত। রাজ্য পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ে একাধিক পঞ্চায়েতে কোনওরকম কাজকর্ম হচ্ছিল না ও কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির পথ থেকে পদত্যাগ করেন প্রবীর কর। তারপর থেকেই পঞ্চায়েত গুলির অচলাবস্থা চলছিল। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল প্রতিনিয়ত। সেই কারণে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত সমিতির নতুন করে সভাপতি নির্বাচিত করার ও পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন রুমা মন্ডল। 



Source link

Leave A Reply

Your email address will not be published.