Voice of Eastern India

BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News


ABP Ananda LIVE : ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় । হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা নিয়ে ক্ষোভ প্রকাশ । ডায়াগনসিস সেন্টারে ডাক্তার নেই, কর্মীদের আইকার্ড নেই, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। ইউরোলজি ওয়ার্ড, শিশুশল্য বিভাগ, চিকিৎসকদের উপস্থিতি নিয়ে ক্ষোভ। 

 

‘আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন…

ভেঙে খান খান ‘কালীঘাট তৃণমূল’। এই আবহে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব।” যা নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে ‘ঋতব্রত তৃণমূল’ ও বিজেপি। 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, ‘এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন, এটা আবার চ্যালেঞ্জের কী হল? ওদের বিষয় ওরাই ভাল জানে। আমাদের বিশেষ কোনও মন্তব্য না করাই ভাল। তবে অভিষেকবাবুকে বাহবা দেব। ভদ্রলোক বিভিন্ন সুরে, বিভিন্ন আঙ্গিকে গান গাইতে জানেন। কখনও ১২টার পরে… ৪ তারিখ… আর এখন হচ্ছে… আমি ইস্তফা দেব, আপনারা সব চলে আসুন। মানুষ এখন আর এসব ভাবে না, খাচ্ছেও না। মানুষের কোনও উৎসাহ নেই। তৃণমূলের সঙ্গে মানুষ নেই। ওদের কোনও প্রতিষ্ঠান নেই। অভিষেকবাবু আগেও যা যা বলেছেন, তার উল্টো কাজই করেছেন। এবারও ওই ধরনেরই কিছু করবেন। ওনার দলের লোকেরা ওনাকে ভালই চেনেন।’ 



Source link

Leave A Reply

Your email address will not be published.