Voice of Eastern India

Annapurna Yojana: জন কল্যাণ শিবির শেষ, অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন কীভাবে?


কলকাতা: সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। রাজ্যের মোট ১ হাজার ১০০ টি কেন্দ্রে ১৫ থেকে ১৭ জুনের মধ্যে আয়োজন করা হয়েছিল জন কল্যাণ শিবির। তারপর আরও একদিনের জন্য বাড়ানো হয় এই শিবিরের সময়সীমা। সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে যে ফারাক, সেই ফারাক ঘোচাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল সরকারের তরফে।

আরও পড়ুন: “ডিম হাতে অপেক্ষায়! অত্যন্ত আপত্তিকর”, অরূপের আটকে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কুণাল!

এই শিবিরের আধার এনরোলমেন্ট, অন্নপূর্ণা যোজনা, সিএএ, মেধাশ্রী, পিএম বিকাশ, শিক্ষাশ্রী, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছিল। এর মধ্যে কিছু আবেদন সম্পূর্ণ অনলাইনে, কিছু আবেদন সম্পূর্ণ অফলাইনে আবার কিছু আবেদন অনলাইন ও অফলাইন, দুই ভাবেই করা যাচ্ছিল।

কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা সঠিক সময়ে খবর না পাওয়ায় পৌঁছাতে পারেননি জন কল্যাণ শিবিরে। বিশেষত যে সব মহিলা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে পারেননি। এই ক্ষেত্রে কী করবেন তাঁরা? সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন সেই সব মানুষ।

আরও পড়ুন: আলিপুর জাজেস কোর্টে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস, বাইরে উঠল ‘মেসি মেসি’ স্লোগান, ডিম নিয়ে অপেক্ষায়…

কীভাবে আবেদন করবেন?

জন কল্যাণ শিবিরের ওয়েবসাইটে গিয়ে ‘Know Your Schemes’ অপশনে যেতে হবে। সেখানে ‘অনলাইন ও অফলাইন’ দুই ভাবে আবেদন করা যাবে সে সব স্কিমে, তেমন একটা অপশন আসবে। সেখানেই দেখা যাবে অন্নপূর্ণা যোজনার অপশন। সেখানে ওয়েবসাইটে যাওয়ার অপশন দেখা যাবে। অথবা সরাসরি https://socialregistry.wb.gov.in/ -এর ওয়েবসাইটে গিয়েও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করা যাবে।

ওই ওয়েবসাইটে গিয়ে সিটিজেন/ফ্যামিলি লগইনে ক্লিক করতে হবে। তারপর সেখানে জেলা ও ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর প্রথমে পরিবারের হেড যিনি, তাঁর ডিটেল দিতে হবে। এর পর পরিবারের সদস্যদের ডিটেল দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা করে প্রোফাইল ফিলআপ করতে হবে।

এর মধ্যে ওই পরিবারে মহিলা সদস্যদের ক্ষেত্রে সোশ্যাল স্কিমের অধীনে আসবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না, সেটার একটা অপশন। সেখানে টিক করে দিলেই হল। তারপর নিয়ম মেনে গোটা ফর্ম ফিলআপ করে সাবমিট করলেই হল। আবেদন হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার জন্য।



Source link

Leave A Reply

Your email address will not be published.