Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা এই তারিখে ঢুকবে অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হল, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনও কোনও জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধে নিয়ে গেছেন বছরের পর বছর। মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগরে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠ হয়েছে উল্লেখ করেছেন। এছাড়াও অভারতীয়, অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমন বহু অভিযোগ সামনে আসায় অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী জানান, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তাঁরা ১ জুলাই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি আগামী ২২ তারিখের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার টাকা। নবান্ন থেকে ৫ মহিলার হাতে গত ৩ জুন তুলে দেওয়া হয়, অন্নপূর্ণা যোজনার চেক। প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় উপকৃত হন ২৮ লক্ষ উপভোক্তা। আগামী ৩ মাস ধরে ৭ দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, জানায় বিজেপি সরকার।
তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল দেড় হাজার টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। একলাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্কও। দেড় হাজারের বদলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা! কিন্তু তার জন্য দরকার ভেরিফিকেশনের। সকলেই ফর্ম ফিল আপ করতে হবে। তথ্য যাচাই করেই নাম তোলা হবে পোর্টালে। তারপর টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যাঁরা যথাযথ ভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যাঁরা সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের পাঠান, এমনকী যাঁরা প্রাইভেট স্কুলেও বাচ্চাদের পড়ান ( যে স্কুলগুলি রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডের অনুমোদন পেয়েছে ), সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
