Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
কলকাতা: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন। আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকাল ১১টায় নিউ আলিপুরের ‘সৌজন্য’ অডিটোরিয়ামে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন অমিত শাহ।দুপুর দেড়টা নাগাদ, ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। বিকেল ৪টের সময়, নিউটাউনের কনভেনশন সেন্টার থেকে আমূলের নতুন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠবে এই কারখানা। বিকেলেই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন, ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে ‘ঋতব্রত তৃণমূল’ ? ‘…মূল মঞ্চে থাকবে না মমতার ছবি ‘
