ABP Ananda LIVE : তৃণমূলের পুষ্পাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় হামলা, পালানোর আগেই পুলিশের হাতে জাহাঙ্গিরের স্ত্রী পাকড়াও। কোর্টে দাঁড়ালেন না কোনও আইনজীবী। ‘পুষ্পার স্ত্রী যদি ভাবেন আগের কৌশল অবলম্বন করবেন, সেটা হবে না’, বললেন অগ্নিমিত্রা পাল। আর কী কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
ভোট গণনার পরেই শিবপুরে গুলি-বোমার চালানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদের বিরুদ্ধে। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই শিবপুরের ‘ত্রাস’কে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিল পুলিশ। এক হাতে হাতকড়া, কোমরে দড়ি,চারিদিকে পুলিশ কর্মীদের ঘেরাটোপ। ভর সন্ধেয় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হল ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদকে। একসময় যিনি সাধারণ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। সেই তৃণমূল নেতাকেই এবার কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ।
