Voice of Eastern India

Accident: বাইকে বিরাট ধাক্কা ট্রাকের! ছিটকে পড়ে মৃত্যু গৃহবধূর, মেয়েকে চোখের সামনে হারালেন বাবা!


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চোখের সামনেই এক ভয়ঙ্কর দৃশ্য। মেয়েকে মুহূর্তে হারালেন বাবা। আর মাকে হারালেন শিশু সন্তান। ফের জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। 

আজ সকালে বাঁকুড়ার ওন্দা থানার কালীসেন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি বাইককে পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনায় আহত হয়েছেন বাইকে থাকা মৃতার বাবা ও মৃতার শিশু সন্তান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দিন কয়েক আগে নিজের শিশু সন্তানকে নিয়ে বাঁকুড়ার ওন্দা থানার অঙ্গদপুর গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ মমতা চৌধুরী। আজ সকালে বাবার বাইকে চড়ে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরছিলেন মমতা চৌধুরী।                                                                                                                

৬০ নম্বর জাতীয় সড়কে ওন্দা থানার কালীসেনের কাছে আসতেই একটি লরি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারলে বাইকে থাকা ৩ জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মমতা চৌধুরীর। ঘটনায় গুরুতর আহত মৃতার সন্তান ও বাবা কে উদ্ধার করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় ওন্দা থানার পুলিশ। পরে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ।                                                

কিছুদিন আগে কলকাতায় দুর্ঘটনা

ভোরের আলো ফুটতে না ফুটতেই শহরে দুর্ঘটনা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই সামান্য জখম হয়েছেন। ভোর সাড়ে ৫টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ই এম বাইপাস ধরে রুবির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি ট্রাভেলার গাড়ি। সার্ভিস রোড থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠছিল আরেকটি গাড়ি। টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। আহত দুই গাড়িচালককে প্রাথমিক চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.