Voice of Eastern India

ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, ‘বহিরাগতদের তাণ্ডব…ভোট দিতে দিচ্ছে না’, অভিযোগ কংগ্রেসের


নন্দীগ্রাম : উপনির্বাচনের সকালেই ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রাম ও রেজিনগরে। বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সকাল সকাল গ্রেফতার হয়েছেন আজুপ-প্রধান হুমায়ুন কবীর। অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রামেও। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ উঠল। 

অভিযোগ, নন্দীগ্রামে বিভিন্ন বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আর এই কাজটি করছেন মূলত বহিরাগতরাই। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান । তাঁর কাছে এসে অভিযোগ জানিয়েছেন ভোটাররা। অভিযোগ , বহিরাগতরা এসে ভোটদানে বাধা দিচ্ছে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।  

তবে শুধু সকালেই নয়, নন্দীগ্রামে অশান্তির অভিযোগ ভোটের আগের দিন রাত থেকেই । রাতে টহল দিয়েছে  বাইক বাহিনী, অভিযোগ স্থানীয়দের । বহু বুথে এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বুথে গেলে মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। কংগ্রেসের অভিযোগ, অত্যাচার চালাচ্ছে বাইক বাহিনী। বিভিন্ন বুথে চলছে রিগিং। CAPF দিয়ে সীমানা সিল করে দেওয়া হয়েছে । CEO দফতরে অভিযোগ করেছে কংগ্রেস।

অন্যদিকে , নন্দীগ্রামে  বুথে গিয়ে সরেজমিনে ভোটদান প্রক্রিয়া ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।  উৎসবের আমেজে ভোট দিচ্ছেন মানুষ, বললেন বিজেপি প্রার্থী। এক ফাঁকে রেয়াপাড়া কালীবাড়িতে গিয়ে পুজোও দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।  

অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি পাকানোর অভিযোগ। গ্রেফতারের আগে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় AJUP বিধায়কের। জমা ধরে টেনেহিঁচড়ে বিধায়ককে গাড়িতে তোলে পুলিশ। নিয়ে যাওয়া হয় রেজিনগর থানায়। হুমায়ুন কবীরকাণ্ডে রিপোর্ট তলব করেছে CEO দফতর। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হয় রিপোর্ট। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.