NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP। পঞ্জাবের বিষয়টি নিয়ে শীঘ্রই কর্মসূচি ঘোষণা, জানালেন অভিজিৎ দীপকে। ‘গতকালই একটা প্রতিবাদ-বিক্ষোভ শেষ হয়েছে, আমাদের কিছুটা সময় দিন’। ‘শীঘ্রই রণকৌশল ঘোষণা করব, আমার পঞ্জাবের বিষয়ে পরিকল্পনা করছি’। জানালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সম্প্রতি পঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড়। ‘অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল’। কোনও প্রশ্নফাঁস হয়নি, দাবি পঞ্জাবের আপ সরকারের।
পড়ুন আরও খবর – কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে, শনিবার সেবাশ্রয় নিয়ে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি’। ‘ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি অর্থ ব্যয় হয়েছে’। ‘রাজ্য পুলিশের CID, STF দিয়ে তদন্ত এবং অভিযান চলছে’। ‘ক্যাম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অভিযোগে FIR করা হয়েছে’। ‘এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই’। ‘আমরা আঁটঘাট বেঁধে, তথ্যপ্রমাণ জোগাড় করে কাজ করছি’। ‘সঠিক সময়ে পদক্ষেপ হবে’।
